ক্লোজআপ কাছে আসার অফলাইন গল্প - মেঘ এনেছি ভেজা : এক পশলা মিষ্টি মেঘে সিক্ত ভালবাসা দিবস
রোমান্টিক গল্পের মূল উপাদান আবেগ – একটি স্বার্থক প্রেমের গল্প হবে আবেগে আর প্রেমের অনুভূতিতে টৈটম্বুর যা ছুঁয়ে যাবে প্রতিটি দর্শকের মন। মনে হবে ‘ইশ, যদি এমনটা আমার সাথেও হত!’ – এমনই একটি গল্প ছিল এবারের ক্লোজআপ কাছে আসার গল্পের ‘মেঘ এনেছি ভেজা’। মূল গল্পটি তরিকুল ইসলাম তপুর। আর মাত্র পঁচিশ মিনিটের ব্যপ্তিকালে এত চমৎকার ভাবে একটা পরিপূর্ণ প্রেমের গল্প তুলে ধরার রীতিমত অসম্ভব কাজটিকে সম্ভব করে দেখিয়েছেন পরিচালক রুবায়েত মাহমুদ। সাথে ছিলেন সবার প্রিয় সাবিলা নূর এবং সিয়াম। নাটকটি দেখতে দেখতে বারবার মনে হয়েছে প্রেম তো এমনই হওয়া উচিৎ! একটি ফেসবুক ট্রাভেল গ্রুপের সাথে কানাডা প্রবাসী আবির বান্দরবানে যায় বাংলাদেশের সৌন্দর্যকে আবিষ্কার করতে, কিন্তু সেখানে গিয়ে সে প্রকৃতির অপার সৌন্দর্যের পটভূমিতে আবিষ্কার করে পৃথিবীর সবথেকে সুন্দর মেয়েটিকে। সব প্রেমের গল্প কিন্তু প্রায় একই রকম, একটি ছেলে আর একটি মেয়ে নিজেদের আবিষ্কার করবে পরস্পরের সবথেকে কাছের সঙ্গীরূপে, এতটা গভীর ভাবে পরস্পরকে অনুভব করবে যেমনটা আর কাউকে কখনও করেনি। তারপর পরিনতিতে গিয়ে হয় মিলন নয়তো বিরহ। এমন অজস্র গল্পের ভিড়ে মাঝেই কিছু কিছু গল্প একদম হৃদয়ের গভীরে নাড়া দেয়। এভাবেই হাজারো গল্পের মাঝে মনের পর্দায় বারবার ভেসে ওঠে কিছু বিশেষ ফ্রেম কিছু সংলাপ, যেগুলো মনের মাঝে গভীর অনুভূতির ছাপ ফেলে গেছে – যেগুলোকে ক্যামেরায় ধারণ করা হয়েছে পরম যত্নে আর মমতায়... ‘মেঘ এনেছি ভেজা’ দেখতে দেখতে এমন ব্যাপার বেশ কয়েকবার চোখে পড়ে, শুভ্রার ভূবন ভোলানো হাসি অথবা পাহাড়ের বুকে সূর্যোদয়, অথবা ... ‘আমি তোমার সাথে সাত হাজার বার দেখা করতে চাই, আমি তোমার সাথে প্রতিটি সূর্যোদয় দেখতে চাই’ – সত্যিই, সাত হাজার বার না হলেও অন্তত সাতবার ‘মেঘ এনেছি ভেজা’ দেখাই যায়। আর কিছু না হলেও আবির ও শুভ্রার গল্প এবারের ভালবাসা দিবসকে এক পশলা মিষ্টি মেঘে সিক্ত করেছে নি:সন্দেহে।মো:খালেকুজ্জামান অনিক
দুটি গল্প নিয়ে অমর একুশে বইমেলা-২০১৭তে বের হয়েছে লেখক ও সাংবাদিক সুদীপ দে’র নতুন বই। এর মধ্যে 'জলস্বপ্নের প্রতিচ্ছবি' একটি রোমান্টিক উপন্যাস এবং অন্যটি সত্য ঘটনা অবলম্বনে 'রহস্য বাড়ি'।
দুটি প্রচ্ছদে ভিন্ন আয়োজনে বইটি প্রকাশ করেছে খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান “স্টুডেন্ট ওয়েজ”। দু’টি উপন্যাসেরই প্রচ্ছদ করেছে কাব্য করিম। বইমেলায় স্টুডেন্ট ওয়েজের ১০৬-১০৭-১০৮ নম্বর স্টলে পাওয়া যাবে বইটি। ঘরে বসে বইটি সংগ্রহ করতে চাইলে ফোন করতে পারেন- ১৬২৯৭ এই নাম্বারে। সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনে অনুষ্ঠান এবং সংবাদ বিভাগে কাজ করেছেন সুদীপ দে। বতর্মানে জিটিভিতে কমরত অাছেন। সুদীপ দে লেখালেখির সঙ্গে যুক্ত অনেক দিন ধরে। এর আগে প্রকাশ হওয়া তার প্রথম গল্পগুচ্ছ 'প্রেমরোগ'।
বইটি সম্পর্কে প্রকাশক মাশফিকউল্লা জানান, তরুন লেখকদের মধ্যে সুদীপ দে ভালো লেখেন। আশা করি বইটি পাঠকদের ভালো লাগবে।
উপন্যাস দুটোর কাহিনী সংক্ষেপ :
'জলস্বপ্নের প্রতিচ্ছবি'
আবির এবং রোজা একই বিশ্ববিদ্যালয়ের পড়ে। দু’জনই মেধাবী শিক্ষার্থী। এরপর দু’জন, দু’জনকে জানাশোনা, বোঝা। অত:পর প্রেম। আবির আর রোজা বিশ্বাস করে যে প্রেমে ত্যাগ, বিশ্বাস আর শ্রদ্ধা রয়েছে সে ভালোবাসার মিলন হবেই। কিন্তু দু’জনের পরিবার তাদের সর্ম্পক মেনে নিলেও রোজার পরিবার চায় আবির ঘরজামাই থাকুক। এদিকে আবির ও রোজা এখন বিয়ে নয় ভবিষ্যৎ গড়তে বেশি চিন্তিত। আবির ও রোজার স্বপ্ন পড়াশোনা শেষ করে স্কলারশিপ নিয়ে পিএইচডি করতে যাবে দেশের বাইরে। কিন্তু এর আগেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। সড়ক দুর্ঘটনায় পড়ে আবির। এগুতে থাকে গল্প। এদিকে জীবনে প্রয়োজনে আরো সম্পর্ক যুক্ত হয় জীবনে। স্বপ্ন কি পূরণ হবে আবির আর রোজার? এনিয়েই “জলস্বপ্নের প্রতিচ্ছবি”।
'রহস্য বাড়ি'
পুরান ঢাকার ফরাশগঞ্জ। পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা নদী। ফরাশগঞ্জের একটি বাড়িতে শুশুর, শাশুরী, স্বামী, সন্তান নিয়ে ভালোই আছে লাবনী। কিন্তু সুখের সংসার হঠাৎ? লাবনী দেখতে পায় বারান্দায় পাশ দিয়ে বিশাল এক দেহের মানুষ হেটে চলে গেলো। মানুষের শরীর এতো বিশাল হয় কিভাবে? মনে হয় পাচঁ তলা বাড়ির সমান উচু। পুরো শরীর লোমে ভরা। আলিফ দেখে দরজার তালাটা ঝুলছে। ঠাস ঠাস করে বাড়ি খাচ্ছে। এপাশে ওপাশে কেউ নেই। হঠাৎ গভীর রাতে লাবনী ঘুম থেকে জেগে দেখে ড্রয়ং রুমে টিভি চলছে। আশেপাশে কেউ নেই। একদিন বারান্দায় হাটু গেড়ে একজনকে বসে থাকতে দেখে লাবনী। আবার চোখের পলকেই নেই! হঠাৎ করেই পাখিগুলো কিঁচির মিঁচির করে উঠে! মাঝে মাঝেই এমন সব ঘটনা!!! কিন্তু কেন? অন্ধকারে কি রহস্য লুকিয়ে আছে এ নিয়েই ‘রহস্য বাড়ি’।
মো:খালেকুজ্জামান
অনিক
অমর
একুশে গ্রন্থমেলা ২০১৭-তে আসছে তরুণ প্রতিশ্রুতিশীল গল্ককার ও ঔপন্যাসিক
তালাত মাহমুদের নতুন বই ‘শেকল
ভাঙার গান’। বইয়ের ফ্ল্যাপ থেকে জানা যাচ্ছে,
বইটি লিখিত হয়েছে
ইতিহাস থেকে বিস্মৃত
হয়ে যাওয়া ‘কিছু
সংখ্যক’ বীরের
পটভূমি নিয়ে। ফ্ল্যাপে আরও লেখা রয়েছে: কিছু সংখ্যক মানুষের সর্বত্যাগের
ফলে এদেশ সাংস্কৃতিক পরাধীনতার নাগপাশ ছিঁড়ে মুক্তি পেয়েছে -স্বতন্ত্র
অধিকার জন্মেছে জাতির। আমরা বাঙালি, বিশ্বমানচিত্রে সগৌরব প্রতিষ্ঠা আজ আমাদের। আজ সেই ‘কিছু সংখ্যক’দের ক’জনার খোঁজ আমরা রাখতে পেরেছি? কিন্তু ইতিহাসের পথকে রুখবে সে সাধ্য
কার? বৈরি পরিবেশে তাই আজো
বিস্মৃত সেই ‘কিছু
সংখ্যক’ বীরের
দীপ্ত প্রেরণায় জাতিকে নতুন সূর্যপথের আহ্বানের গল্প নিয়েই ‘শেকল
ভাঙার গান’।
বইটির
প্রচ্ছদ করেছেন বিখ্যাত প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। বইমেলায় পাওয়া যাবে সোহরাওয়ার্দী
উদ্যানে বর্ণ প্রকাশের ২১২ নম্বর স্টলে। দাম ১৫০ টাকা।
তালাত
মাহমুদ পেশায় একজন ব্যবস্থাপক। জিনপ্রিয় রেডিও স্টেশন এবিসি রেডিওতে
তিনি ম্যানেজার পদে কর্মরত আছেন। সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা থেকে
নিয়মিত লিখে যান গল্প-উপন্যাস।
কিছু সংখ্যক মানুষের সর্বত্যাগের ফলে এদেশ সাংস্কৃতিক
পরাধীনতার নাগপাশ ছিঁড়ে মুক্তি পেয়েছে -স্বতন্ত্র অধিকার জন্মেছে জাতির। আমরা
বাঙালি, বিশ্বমানচিত্রে সগৌরব প্রতিষ্ঠা আজ আমাদের। আজ সেই ‘কিছু সংখ্যক’দের ক’জনার খোঁজ আমরা রাখতে পেরেছি? কিন্তু ইতিহাসের পথকে রুখবে সে সাধ্য কার? বৈরি
পরিবেশে তাই আজো বিস্মৃত সেই ‘কিছু সংখ্যক’ বীরের দীপ্ত প্রেরণায় জাতিকে নতুন সূর্যপথের আহ্বানের গল্প নিয়েই শেকল ভাঙার গান।
লেখক- তালাত মাহমুদ
প্রকাশক- বর্ণ প্রকাশ
প্রচ্ছদ- ধ্রুব এষ
খালেকুজ্জামান অনিক :
লেখক মশিউর রহমান শান্ত। যিনি ইতিমধ্যে তরুণ লেখক হিসেবে বেশ পরিচিত। একই সাথে পরিচিতি পেয়েছেন এবিসি রেডিওতে আরজে হিসেবে কাজ করে। তবে উনি এবার নতুন আঙ্গিকে আসছেন ঢাকা এফএমে। রকমারি ডট কম এর সৌজন্যে শুরু করছেন বইমেলা নিয়ে বিশেষ অনুষ্ঠান “বইকথা”। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে নিউজ বাংলাদেশ ডটকম। অনুষ্ঠান এর ব্যাপারে আরজে শান্ত এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মূলত গল্পের মানুষ। গল্প বলতে ভালোবাসি, গল্প শুনতে ভালোবাসি। তাই “বইকথা” আমার জন্য নতুন এক ভালোবাসার জায়গা হয়ে দাঁড়াবে।
এদিকে এর আগেও বইমেলা কেন্দ্রিক বইমেলায় “বই পোকা” নামক একটি অনুষ্ঠান করেছিলেন আরজে শান্ত। আরজে হিসেবে কাজ করবার পাশা-পাশি লেখক শান্ত এর খবর জানতে চাইলে তিনি জানান, বরাবরের মত এবারও বইমেলায় বই আসছে তার। “সূর্যোদয়” প্রকাশ করছে অনন্যা প্রকাশনী। আরেকটি বই ৫০ তরুণের তারকা জীবন প্রকাশ করছে স্টুডেন্ট ওয়েজ। নতুন এই বই দুটি নিয়ে বেশ আশাবাদী তিনি। নিজেকে রেডিও জগতের বাইরে মূলত লেখক হিসেবেই দেখতে চান প্রতিভাবান এই তরুণ। ইতিমধ্যে তার ৭ টি বই প্রকাশ হয়েছে। প্রকাশিত ছোট গল্পের সংখ্যা ৪২ টি, যার মাঝে ভারত থেকে প্রকাশ হয়েছে ৮ টি গল্প। এছাড়া স্ক্রিপ্ট লিখে চলেছেন অবিরত ভাবে। বেশ কিছুদিন কাজ করেছেন এবিসি রেডিও এর জনপ্রিয় ভৌতিক অনুষ্ঠান ডরের সঞ্ছালক হিসেবেও। বইমেলা কেন্দ্রিক অনুষ্ঠান বইকথা নিয়ে উচ্ছ্বাসিত রকমারি ডটকম এবং ঢাকা এফএম। বরাবরের মত ঢাকা এফএম অসাধারণ কিছু উপহার শ্রোতাদের জন্যে তৈরি করছেন এমনটি জানালেন ষ্টেশন এর হেড অফ প্রোগ্রাম সাকিব। আশা করছেন পুরো বইমেলা জুড়ে মান সম্মত একটি অনুষ্ঠান পরিবেশন করতে পারবেন তারা। ঢাকা এফএমে “বইকথা” অনুষ্ঠিত হবে প্রতিদিন রাত নয়টা থেকে দশটা পর্যন্ত, এবং শুক্র-শনিবার সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত। লেখক প্রকাশকদের এই আড্ডা বইমেলায় নতুন এক মাত্রা যোগ করবে এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।
কেরাণীগজ্ঞে অনুষ্ঠিত
হল বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েসন আয়জিত কেরাণীগজ্ঞ উপজেলা কমিটি গঠন ও আলোচনা
সভা যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েসনরে চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন মো: ইসকেন্দার হাওলাদার মহাসচিব
বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েসন। উক্ত অনুষ্ঠানে কেরাণীগজ্ঞ উপজেলা কমিটি গঠন করা
হয়।
সভাপতি হিসেবে
নির্বাচিত হন জনাব খাইরুল ইসলাম পাভেল।
অনিক আহমেদ : শহীদ ক্লাবের আয়জনে ও কোন্ডা ইউনিয়ন পরিষদেও পৃষ্টপোষকতায় কোন্ডার মাঠে উদ্বোধন করা হল অধ্যাপক হামিদুর রহমান স্মৃতি স্বরনে কাবাডি প্রতিযোগিতা ২০১৬।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন জনাব নসরুল হামিদ বিপু মাননীয় প্রতিমন্ত্রী-বিদ্যুৎ জ্বালানী ও খনিজ মন্ত্রনালয়, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান জনাব শহিন আহমেদ, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন কোন্ডা ইউনিয়নের সর্ব কালের সবচেয়ে সফল চেয়ারম্যান জনাব সাইদুর রহমান চৌধুরি (ফারুক) এবং কোন্ডা ইউনিয়নের সকল মেম্বার গন। এতে অংশগ্রহন চেয়ারম্যন সহ ৯টি মেম্বারের মোট ১০ টি দল।
কেরানীগঞ্জ উপজেলায় শুভ উদ্বোধন হলো ডিজিটাল মডার্ন শোলার চুলা উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব নসরুল হামিদ বিপু ভাই ও উপস্থিত ছিলেন সারা বাংলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী আহ্বায়ক তারুণ্যের প্রতীক জননেতা জনাব শাহীন আহমেদ শাহীন ভাই এবং আমরা ঢাকা জেলা ছাত্রলীগ ও দক্ষিন কেরানীগঞ্জ থানা ছাত্রলীগ।
আমার এলাকা কেরানীগঞ্জ এ ICS বা উন্নত চুলাকে জনপ্রিয় করার জন্য Suntainable Renewable Energy Development Authority বা স্রেডার আয়োজনে একটা মডার্ন চুলা মেলার আয়োজন করা হয় | গতকালকেই কথা হচ্ছিলো এই চুলা কিভাবে আমাদের গৃহস্থালির রান্নার চিত্রকে পাল্টে দিবে | বাংলাদেশের অন্যান্য অনেক এলাকার মতো কেরানীগঞ্জ ও এলপিজি সিলিন্ডার গ্যাস ব্যবহার করে রান্না করা হচ্ছে, কিন্তু এর প্রসার অতটা ঘটে নি | যারা রান্নার জন্য এখনো ট্রাডিশনাল জ্বালানি ব্যবহার করেন, তাদের জন্য ICS শুধুমাত্র স্বাস্থ্য ও পরিবেশগত দিক দিয়ে না, জ্বালানি সাশ্রয়ী একটা উপায় ও বটে |
উপজেলা প্রতিনিধি:
গতকাল রাত আনুমানিক নয় ঘটিকায় নয় নং ওয়ার্ডের জনপ্রিয় মেম্বার কাজী ইকবাল হোসেন নিবির
এর বাড়ীতে হামলা চালায় ইয়াবা হাবিব, দুদু, মোক্তার, আহসান, রাশেল, রনি, রাব্বিল, শিশির
সহ অঙ্গাত বিশ পচিশ জনের সন্ত্রাসি দল। এরা তার মা বউ ও শিশুর উপর নিরমম অত্যাচার করে
ও মারধোর করে, এতে বাধা দিতে গেলে মেম্বার এর উপর হামলা চালায় ও আহত করে, এ অবস্থায়
বাড়ীর পাশে থাকা বেগম রোকেয়া কিন্ডার গার্ন্টেন এর প্রধান শিক্ষক রুহুল আমিন ও তার
ভাগিনা এগিয়ে এলে তাদের উপর হামলা চালায়, এতে গুরুতর আহত হয় সাদ্দাম হোসেন।তার মাথা
ও নাক ফেটে যায়, এ সকল সন্ত্রাসী হামলার প্রতিবাদ করায় স্থানীয় যুবলীগ নেতা আবু সাঈদ
এর উপর হামলা চালয় ও মোটরসাইকেল ভাংচুর করে।কিছু দিন আগে জামাত বিএনপির চিন্হিত দালাল
অশ্ত্রবাজ ইয়াবা হাবিব এর সন্ত্রাসী দল কোন্ডা ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতির বাড়ীতে
ব্যপক হামলা চালায়।এ ঘটনায় কোর্টে মামলা করার পরেও কেরাণীগজ্ঞ থানা পুলিশের পক্ষ থেকে
কোন ব্যবস্থা নেয়া হয় নি। এ ব্যপারে কোন্ডা
ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব সাঈদুর রহমান চৌধুরি(ফারুক) এ ঘটনার তিব্র নিন্দা জানান,
তিনি বলেন, সন্ত্রাসী জঙ্গীদের কোন দল নেই, তিনি আরও বলেন সন্ত্রাসী জঙ্গীদের স্থান
কোন্ডার মাটিতে থাকতে দেয়া হবে না। এ ব্যপারে দক্ষিণ কেরানীগজ্ঞ থানার ওসি মনিরুজ্জামান
জানান এ ঘটনায় একটি অভিযোগ দেয়া হয়েছে এবং তদন্ত চলছে।










